আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুর মহানগরীর ছয়দানা হারিকেন এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন আহত হওয়ার জেরে ঢাকা ময়মনসিংহ সড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় রাস্তার দুই পাশে অনেক গাড়ি আটকে পড়ে তৈরি হয় দীর্ঘ যানজট। এতে দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

বুধবার রাত সাড়ে আটটা থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধরা। পরে সেনাবাহিনী এসে তাদের সরিয়ে দিলে রাত ১১ টার দিকে আবার যান চলাচল শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহানগরীর হারিকেন এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় এক পথচারীকে চাপা দেয় ট্রাক। এতে তার দু’টি পা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপরই বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার জেরে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে দেয়। পরে তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর