ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত ২৪ ঘণ্টায় আলাদা অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ডিএমপি জানিয়েছে এর মধ্যে, রমনা থানা ২ জন, শাহবাগ ১ জন, ধানমন্ডি থানা ১ জন, হাজারীবাগ ১ জন, বংশাল ১ জন, সূত্রাপুর ১ জন, সবুজবাগ ১ জন, কদমতলী ১ জন, তেজগাঁও ২ জন, শিল্পাঞ্চল ২ জন, মিরপুর ৩ জন, পল্লবী ১ জন, কাফরুল ১ জন, দারুসসালাম ৩ জন, ভাটারা ২ জন, উত্তরা পশ্চিম ১ জন, বিমানবন্দর ১ জন ও তুরাগ থানা ১ জনকে গ্রেপ্তার করেছে।
ঢাকার ১৮টি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মোট ২৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলবে জানিয়ে ডিএমপি বলেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


