সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ দায়িত্বের বাইরে অন্য কোর্টে কোনো মামলায় প্রভাব বিস্তার না করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, অ্যাটর্নি জেনারেল জানতে পেরেছেন, বিভিন্ন আদালতে কর্তব্যরত কিছু ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে কোর্ট চলাকালীন উপস্থিত হয়ে অপরাপর বিভিন্ন মামলায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।
সংশ্লিষ্ট সবাইকে আদালত চলাকালীন নিজ নিজ আদালত ছাড়া অন্য কোনো আদালতে না যাওয়ার নির্দেশ দিয়ে নোটিশে অনুরোধ জানানো হয়েছে।


