আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল 
ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘গোটা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে৷ এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আমি সন্তুষ্ট নই। রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।’

শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেগুলো ফ্যাস্টিট সরকারের আমলে ছদ্মবেশে কাজ করেছিল। কিন্তু ছাত্রদলের ছেলেগুলো সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি।’ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি উনার ব্যক্তিগত সফর। জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রংপুরে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন৷’

জেলা পর্যায়ে তারেক রহমানের সফর নিয়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে বলেও জানান তিনি।

তারেক রহমানের হাত ধরে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উত্তরাঞ্চল স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব।

মতবিনিময়কালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহ-সভাপতি আবু তাহের দুলালসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর