গণঅধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে সহকারী অ্যাটর্নি জেনারেল শোয়েব মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে খাদেমুল ইসলাম মনোনীত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আলমগীর হোসেন।
বুধবার আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম নুরে এরশাদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এক বছর মেয়াদী এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি সহকারী অ্যাটর্নি জেনারেল আজগারুল ইসলাম রতন, সহসভাপতি আবু হানিফ দিদার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম রুবেল এবং দপ্তর সম্পাদক মো. পারভেজ।
এ ছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন কোহিনুর ইসলাম কনক, দিলরুবা পারভীন দীপ্তি ও শফিকুল ইসলাম শফিক।


