অপারেশন ডেভিল হান্ট: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫

অপারেশন ডেভিল হান্ট: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই ৩৫ জনের মধ্যে কোতয়ালী থানা একজন, লালবাগ থানা দুইজন, ডেমরা একজন, সূত্রাপুর থানা একজন, মোহাম্মদপুর একজন, খিলগাঁও থানা চারজন, হাজারীবাগ থানা তিনজন, বাড্ডা থানা একজন, যাত্রাবাড়ী থানা চারজন, শেরেবাংলা নগর থানা তিনজন ও শাহবাগ থানা ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিরা হলেন– সাব্বির হোসেন , শাহীন বাপ্পী শামীম ওরফে সেলিম, আমির হোসেন, আক্তার হোসেন, মনা ব্যাপারী, মো. হাফিজুল ইসলাম, তাজবিন খান, শরিফুল ইসলাম, মো. ফারুক, শরিফুল ইসলাম, সুফল চৌধুরী, মো. মুন্না, মেহেদী হাসান, মো. সাহেব আলী, ইফতেখার রেজা, মামুন, রাজিব, শাওন ওরফে সেন্টু, এ বি এম মাহমুদুল বসরি, মো. জয়নাল হাওলাদার, মো. সেলিম, মো. রমজান, কাউছার আহম্মেদ, মো. আলম সরদার, মো. আইউব আলী, মিজানুর রহমান, মো. শাহদাত, এমসার ইউনু, মাইখেল চন্দ্র, আলী আহম্মেদ, ইয়াহিয়া ফেরদৌস হিটলার, লিমন, মো. করিম মিয়া, মো. দেলোয়ার হোসেন এবং মো. রমজান আলী।

গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad