‎অপরাধী চক্রের ব্যাপারে সরকার কঠোর, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রীর

‎অপরাধী চক্রের ব্যাপারে সরকার কঠোর, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রীর
ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ অপরাধী চক্রের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ‘বিদেশে লোক পাঠানোর কথা বলে যেভাবে অপরাধী চক্র বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের সরকার এদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।’

শনিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। যার মধ্যে তিনজনের মরদেহ দেশে এসেছে। এই পরিস্থিতিতে রেমিট্যান্স যোদ্ধারা যাতে প্রবাসে নিরাপদে জীবনযাপন ও কাজ করতে পারেন, তার জন্য সরকার সবসময় সতর্ক ও সক্রিয় রয়েছে।’

আরও পড়ুন

‘আমরা সরকার গঠনের পর থেকে বিশ্বে যুদ্ধ শুরু হয়েছে। এখন খাদ্য, জ্বালানিসহ বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণে রেখে সহনীয়ভাবে যেন পাই সে ব্যবস্থা আমাদের সরকার করছে,’ যোগ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে যেসব প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়ে জটিলতা হচ্ছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

এ সময় অন্যান্যদের মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগরকান্দা ভূমি অফিস, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad