তামাক নিয়ন্ত্রণে সরকার আন্তরিক: চিফ হুইপ

তামাক নিয়ন্ত্রণে সরকার আন্তরিক: চিফ হুইপ
Advertisement
Advertisement

বর্তমান সরকার তামাক নিয়ন্ত্রণে অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, তামাকপণ্য পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও এর ব্যবহার আর বাড়তে দেওয়া হবে না।

শনিবার তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) ও উবিনীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

তামাকপণ্যের কোম্পানিগুলোর সমালোচনা করে চিফ হুইপ বলেন, সরকার তামাক নিয়ন্ত্রণ করতে চাইলেও এর সাথে জড়িত অনেক স্বার্থান্বেষী মহল তামাক নিয়ন্ত্রণ চায় না। তামাক কোম্পানিগুলো বৃক্ষরোপণের চতুর বিজ্ঞাপনের আড়ালে জনস্বাস্থ্যের ভয়াবহ ক্ষতি করছে বলেও মন্তব্য করেন চিফ হুইপ।

তিনি জানান, ২০০৫ সালে বিএনপি সরকারই প্রথম তামাক নিয়ন্ত্রণ আইন করে সিগারেটসহ তামাকপণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত সংবেদনশীল জানিয়ে তিনি শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখার পরামর্শ দেন।

একই সঙ্গে তামাকের পরিবর্তে অন্য লাভজনক ফসল চাষ করতে তামাক চাষিদের প্রতি আহ্বান জানান চিফ হুইপ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad