জ্বালানি সাশ্রয়ে ব্যাংক লেনদেন বিকাল ৩টা পর্যন্ত

জ্বালানি সাশ্রয়ে ব্যাংক লেনদেন বিকাল ৩টা পর্যন্ত
বাংলাদেশ ব্যাংক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে লেনদেনের জন্য বিকাল ৩টা পর্যন্ত সময় বেধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সময়সূচি রোববার থেকে কার্যকর হবে।

শনিবার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যাংকের অফিস কার্যক্রম চলবে। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

এতে আরও বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। এ সংক্রান্ত ২০১৯ সালের নির্দেশনা বহাল রাখা হয়েছে।

একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যও একই ধরনের অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়, ফাইন্যান্স কোম্পানিগুলোর অফিস কার্যক্রমও রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। নতুন সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad