পিরোজপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৬

পিরোজপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৬
দুর্ঘটনা কবলিত বাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পিরোজপুর-বরিশাল মহাসড়কে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে মহাসড়কের রানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী ‘পালকি পরিবহন’ এবং চরমোনাইয়ের মাহফিল থেকে আসা ‘মোল্লা ট্রাভেলস’ নামের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোল্লা ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

মোল্লা ট্রাভেলসের যাত্রীরা অভিযোগ করেন, বিপরীত দিক থেকে আসা পালকি পরিবহনের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে উভয় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad