৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন বৃহস্পতিবার স্থগিত করেছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। ব্যাংকগুলো হচ্ছে এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এরআগে ব্যাংক রেজ্যুল্যুশন অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে ‘নন ভায়েবল’ বা অকার্যকর ঘোষণা করে।

আওয়ামী লীগ সরকারের সময় ভয়াবহ অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকগুলোর খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তাদের দায়দেনা শেয়ারহোল্ডারদের ইকুইটির তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তীব্র মূলধন ঘাটতিও তৈরি হয়েছে।

আরও পড়ুন

পরিস্থিতি মোকাবেলায় সরকার বুধবার এ পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছে। প্রশাসকরা ব্যাংকগুলো একীভূত করে শতভাগ সরকারি মালিকানাধীন নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নেবেন।

এ পাঁচ ব্যাংকে আমানতকারীদের মোট আমানত প্রায় দুই লাখ কোটি টাকা। এর মধ্যে সাধারণ আমানতকারীদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত কেন্দ্রীয় ব্যাংকের আমানত বীমা তহবিল থেকে ফেরত দেওয়া হবে। অন্যদিকে বড় প্রাতিষ্ঠানিক আমানতকারীদের পরবর্তী পর্যায়ে নতুন ব্যাংকের ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে।

তবে বিদ্যমান শেয়ারহোল্ডাররা কোনো অর্থ ফেরত পাবেন না। বুধবার সর্বশেষ লেনদেনে ব্যাংকগুলোর শেয়ারদর এক দশমিক পাঁচ থেকে তিন টাকার মধ্যে ছিল।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর