স্কুলশিক্ষিকা রনজিলা নিহতের ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার

স্কুলশিক্ষিকা রনজিলা নিহতের ঘটনায় ২ ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিলা পারভীন (৫৫) নিহতের ঘটনায় মূল সন্দিগ্ধ ছিনতাইকারী মো. মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

রোববার তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি জানান, গ্রেপ্তার অপর সহযোগীর নাম সেড্রিক। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক রাকিবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার তথ্য অনুযায়ী, ঘটনার দিন মোটরসাইকেলটি পনি গাজীর হেফাজতে ছিল। নিহত রনজিনার স্বামী আব্দুল মতিনও মোটরসাইকেলটি শনাক্ত করেছেন।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পনি গাজী পেশাদার ছিনতাইকারী। তেজগাঁও, শেরেবাংলা নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন

র‍্যাব জানায়, পনি গাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে মাদকসংক্রান্ত তিনটি, চুরি, সিঁধেল চুরি ও ভয়ভীতি প্রদর্শনের ছয়টি, চুরি ও সিঁধেল চুরির তিনটি এবং ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।

গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন স্বামীর সঙ্গে চিকিৎসার জন্য রিকশায় ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন।

রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেয়। এতে রনজিলা রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল মতিন অজ্ঞাতনামা দুই ছিনতাইকারীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩৯৪, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর