সিরাজগঞ্জে নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Advertisement
Advertisement

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের যমুনা নদীর ৬ নম্বর নৌকাঘাট এলাকায় গোসল করতে নেমে ওই দুই ছাত্র নিখোঁজ হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, সকালে নিশ্চিন্তপুর ইউনিয়নের যমুনা নদীর ৬ নম্বর ঘাটে মাদ্রাসার তিন ছাত্র একসঙ্গে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে তারা পানিতে তলিয়ে যায়। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ থাকে। পরে দুপুরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে নিখোঁজ ওই দুজনের মরদেহ উদ্ধার করেন।

কাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাসুদ পারভেজ বলেন, ‘মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবরটি আমরা পেয়েছিলাম। তবে আমাদের উদ্ধারকারী দল মেঘাই ঘাট এলাকায় পৌঁছানোর পর খবর আসে যে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করেছেন। তাই ফায়ার সার্ভিসের কর্মীদের আর ঘটনাস্থলে যেতে হয়নি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর