সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে মারিয়া নামের দুই বছরের বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। মৃত মারিয়া ওই গ্রামের রিয়াজুল শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে মারিয়াকে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকী জানান, পুকুরের পানিতে ডুবে শিশু মারিয়ার মৃত্যুর খবর পাওয়া গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর