রাজধানীতে হেলমেট গোডাউনে আগুন

রাজধানীতে হেলমেট গোডাউনে আগুন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টার দিকে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট ৬টি ইউনিট পাঠানো হয়। পরে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর