বিএনপির সাবেক চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ধানমন্ডির শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে তার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা, অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ এবং দেশবরেণ্য নারী খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


