ঢাকার মতিঝিল এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।
গ্রেপ্তারকৃত নারীর নাম মোসা. ইয়াসমিন। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবির মতিঝিল বিভাগ সূত্র জানায় মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কমলাপুর এলাকায় হোটেল গুলশান আরা আবাসিকের নীচে মিঠাই বেকারি এন্ড সুইটসের সামনে অভিযান চালিয়ে ২০০০ হাজার পিস ইয়াবাসহ ইয়াসমিনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াসমিন সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
গ্রেপ্তারকৃত ইয়াসমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।


