ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিভিন্ন দেশের মধ্যে সব ধরনের বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি ও সংলাপই প্রাধান্য পাওয়া উচিত বলে বিশ্বাস করে বাংলাদেশ। তাছাড়া জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ।’
উল্লেখ্য, শনিবার ভোরে ভেনেজুয়েলার ভেতরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। মাদকসংক্রান্ত মামলায় তাদের যুক্তরাষ্ট্রের আদালতে তোলার কথা রয়েছে। এই অভিযানে নিহত হন অর্ধশতাধিক।


