ঢাকার হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

ঢাকার হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
জান্নাতারা রুমী | ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানী ঢাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ঢাকার হাজারীবাগ থানার জিগাতলা এলাকায় জান্নাতী ছাত্রী হোস্টেলে এ ঘটনা ঘটে।

রুমীর বাবার নাম মো. জাকির হোসেন। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানায়।

তিনি এনসিপির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের ৬ নভেম্বর ওই কমিটি ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন জান্নাতী ছাত্রী হোস্টেলের ৫ম তলার একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

নিহত জান্নাত আরার চাচাতো ভাই মেহেদী হাসান জানান, তার দুটি বিয়ে হয়েছিল। দুইবারই তার বিচ্ছেদ হয়ে যায়। রুমীর দুই সন্তান রয়েছে।

তিনি বলেন, ‘শুনেছি রুমির রুমমেট বাড়িতে গিয়েছে। বুধবার রাতে তিনি একাই ঘরে ছিলেন। তবে একই ফ্ল্যাটে পাশের ঘরে অন্য রুমমেটরা ছিলেন। রাতে কাজের বুয়া ৫ম তলায় তাদের ফ্ল্যাটের সামনে গেলে দরজা খোলা দেখতে পান এবং ভেতরে বাতি জ্বলতে দেখেন। এরপর ভিতরে উঁকি দিলে রুমীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি সকলকে ডেকে তোলেন।’

রুমী কোথাও পড়াশোনা করতেন না জানিয়ে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হাজারীবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad