ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার
দীপু চন্দ্র দাস হত্যা মামলায় গ্রেপ্তার আরও এক আসামি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ জানিয়েছে, চাঞ্চল্যকর ওই ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর মধ্যে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ভালুকা থানার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট ওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার গেটের সামনে থেকে মো. সোহেল রানা (৩৪) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝায়াইল ইউনিয়নের মহাইল গ্রামের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার সময় সোহেল রানা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং দীপু চন্দ্র দাসকে কারখানার ফ্লোর থেকে গার্ডরুমে নেওয়ার সময় মারধর করেন। তার বিরুদ্ধে কারখানার ভেতরে স্লোগান দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি এবং উপস্থিত জনতাকে নির্যাতনে উৎসাহিত করার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

পুলিশ আরও জানায়, এর আগে এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানার নাম প্রকাশ করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, এ মামলায় এখন পর্যন্ত মোট ২৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর