বৃষ্টিতে গাছ উপড়ে ভাঙল জবির বাস

বৃষ্টিতে গাছ উপড়ে ভাঙল জবির বাস
ক্ষতিগ্রস্ত বাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

টানা বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেববার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি শহীদ মিনারের সামনে একটি গাছের নিচে থামিয়ে রাখা ছিল। এ সময় একটি বড় গাছ উপড়ে ওই বাসটির মাঝের অংশের ওপর পড়ে। এতে বাসটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী বা চালক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাসটি মিরপুর-১০, ১১ ও ১২ রুটে চলাচলকারী কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনে ব্যবহৃত হয়।

আরও পড়ুন

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিন টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘টানা বৃষ্টির কারণেই গাছটি উপড়ে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাছটি সরাতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।’

ঝুঁকিপূর্ণ গাছ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘গাছের নিচে মাটি কম। উপরে মাটি দিলে হবে না। শিকড় যদি নিচ পর্যন্ত থাকে তাহলে গাছ শক্ত থাকে। এখন উপরে যদি এক হাত পর্যন্ত মাটি দেওয়া হয়, সেটা শক্ত হবে না।’

অনুমতি ছাড়া কোনো গাছ অপসারণ করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘বৃষ্টির মৌসুম শেষ হলে ঝুঁকিপূর্ণ গাছগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকি কমাতে প্রয়োজন হলে গাছের ডালপালা ছেঁটে দেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর