বুয়েট ছাত্র ফারদিন হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন ১২ আগস্ট

বুয়েট ছাত্র ফারদিন হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন ১২ আগস্ট
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যাকাণ্ডের অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১২ আগস্ট দিন ধার্য করেছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর নতুন এ দিন ধার্য করেন।

এদিন, মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য ছিল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। তবে প্রতিবেদন না আসায় আগামী ১২ আগস্ট নতুন দিন ধার্য করা হয়। এই মামলায় একমাত্র আসামি বুশরা জামিনে রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় নিহত ফারদিনের বাবা নূরউদ্দিন রানা বাদী হয়ে মামলা করেন। মামলার পর ওই বছরের ১০ নভেম্বর রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১৬ নভেম্বর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২৩ সালের ৮ জানুয়ারি ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতার আদালত তার জামিন মঞ্জুর করে। ওই বছরের ১০ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তদন্ত শেষে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। ওই বছরের ১৬ এপ্রিল ডিবি পুলিশের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নূর উদ্দিন রানার দেওয়া নারাজি আবেদন গ্রহণ করে আদালত। একইসঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে ২০২৩ সালের ১৬ এপ্রিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর