জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
ছবি: পিএমও
Advertisement
Advertisement

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার সকালে তিনি রাজধানী ঢাকার জিয়া উদ্যানে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতিহা পাঠ এবং মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত হামনা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের জ্যেষ্ঠ নেতারা।

ছবি: ভিডিও থেকে নেওয়া

এর আগে দলীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী দলটির পতাকা উত্তোলন করা হয়।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে বিএনপি। এরপর থেকে দলটি নানা রাজনৈতিক চড়াই-উতরাই, আন্দোলন-সংগ্রাম ও পরিবর্তনের মধ্য দিয়ে ৪৮ বছরে পা রাখল।

এ উপলক্ষে এবার পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ৫ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এসব কর্মসূচি পালনের পাশাপাশি সারা দেশের জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটে আলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর