ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি ঋণ ৭৮ বিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী

ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি ঋণ ৭৮ বিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী
ফাইল ফটো
Advertisement
Advertisement

গত ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য দেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সাংসদ রুমিন ফারহানা দেশে বর্তমান বিদেশি ঋণের পরিমাণ, ঋণ পরিশোধে গৃহীত পদক্ষেপ এবং বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত কত ঋণ পরিশোধ করা হয়েছে–সে বিষয়ে জানতে চান।

জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ।’

বৈদেশিক ঋণ পরিশোধ প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে ঋণ পরিশোধ করে থাকে। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই অনুযায়ী বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়। ওই বরাদ্দ ব্যবহার করে সারা বছর পরিশোধ সূচি অনুযায়ী ঋণ পরিশোধ করা হচ্ছে।

বর্তমান সরকারের আমলে ঋণ পরিশোধের তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর