নবম পে-স্কেল: কোন গ্রেডে কত বেতন বাড়ছে

নবম পে-স্কেল: কোন গ্রেডে কত বেতন বাড়ছে
Advertisement
Advertisement

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ অনুমোদন করেছে সরকার। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতনস্কেল অনুমোদন দেওয়া হয়। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বিভিন্ন গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতনস্কেলে ১ম থেকে ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ছে। আর ১২তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের প্রারম্ভিক মূল বেতন বাড়ছে ১১৫ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

১ম থেকে ১১তম গ্রেডে বেতন দ্বিগুণ

নতুন বেতন কাঠামো অনুযায়ী ১ম থেকে ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছে।

• ১ম গ্রেড: ৭৮,০০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১,৫৬,০০০ টাকা।

• ২য় গ্রেড: ৬৬,০০০–৭৬,৪৯০ টাকা থেকে বেড়ে ১,৩২,০০০–১,৫৩,০০০ টাকা।

• ৩য় গ্রেড: ৫৬,৫০০–৭৪,৮০০ টাকা থেকে বেড়ে ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা।

• ৪র্থ গ্রেড: ৫০,০০০–৭১,২০০ টাকা থেকে বেড়ে ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা।

• ৫ম গ্রেড: ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা থেকে বেড়ে ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা।

• ৬ষ্ঠ গ্রেড: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা থেকে বেড়ে ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।

• ৭ম গ্রেড: ২৯,০০০–৬৩,৪১০ টাকা থেকে বেড়ে ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা।

• ৮ম গ্রেড: ২৩,০০০–৫৫,৪৭০ টাকা থেকে বেড়ে ৪৬,০০০–১,১০,৮০০ টাকা।

আরও পড়ুন

• ৯ম গ্রেড: ২২,০০০–৫৩,০৬০ টাকা থেকে বেড়ে ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।

• ১০ম গ্রেড: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা থেকে বেড়ে ৩২,০০০–৭৭,৩০০ টাকা।

• ১১তম গ্রেড: ১২,৫০০–৩০,২৩০ টাকা থেকে বেড়ে ২৫,০০০–৬০,৫০০ টাকা।

১২তম থেকে ২০তম গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ বৃদ্ধি

জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির বিষয় বিবেচনায় নিয়ে নিম্ন ও অধস্তন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানো হয়েছে। ১২তম থেকে ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

• ১২তম গ্রেড: ১১,৩০০–২৭,৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৪,৩০০–৫৮,৭০০ টাকা। বৃদ্ধি ১১৫ শতাংশ।

• ১৩তম গ্রেড: ১১,০০০–২৬,৫৯০ টাকা থেকে বেড়ে ২৪,০০০–৫৮,০০০ টাকা। বৃদ্ধি ১১৮ শতাংশ।

• ১৪তম গ্রেড: ১০,২০০–২৪,৬৮০ টাকা থেকে বেড়ে ২৩,৫০০–৫৬,৮০০ টাকা। বৃদ্ধি ১৩০ শতাংশ।

• ১৫তম গ্রেড: ৯,৭০০–২৩,৪৯০ টাকা থেকে বেড়ে ২২,৮০০–৫৫,২০০ টাকা। বৃদ্ধি ১৩৫ শতাংশ।

• ১৬তম গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা থেকে বেড়ে ২১,৯০০–৫২,৯০০ টাকা। বৃদ্ধি ১৩৫ শতাংশ।

• ১৭তম গ্রেড: ৯,০০০–২১,৮০০ টাকা থেকে বেড়ে ২১,৪০০–৫১,৯০০ টাকা। বৃদ্ধি ১৩৮ শতাংশ।

• ১৮তম গ্রেড: ৮,৮০০–২১,৩১০ টাকা থেকে বেড়ে ২১,০০০–৫০,৯০০ টাকা। বৃদ্ধি ১৩৯ শতাংশ।

• ১৯তম গ্রেড: ৮,৫০০–২০,৫৭০ টাকা থেকে বেড়ে ২০,৫০০–৪৯,৬০০ টাকা। বৃদ্ধি ১৪১ শতাংশ।

• ২০তম গ্রেড: ৮,২৫০–২০,০১০ টাকা থেকে বেড়ে ২০,০০০–৪৮,৪০০ টাকা। বৃদ্ধি ১৪২ শতাংশ।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় বেতনস্কেল ২০২৬ চলতি ২০২৬-২৭ এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।  নতুন বেতনস্কেলের আওতায় মূল বেতন তিন ধাপে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন>>>

নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর