নড়াইলে শিশু ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার

নড়াইলে শিশু ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার
Advertisement
Advertisement

নড়াইলের কালিয়া উপজেলায় ৮ বছরের শিশু ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিশুটিরা বাবার করা মামলায় অভিযুক্ত আলী মোল্যাকে (৫০) গ্রেপ্তার করে নড়াগাতী থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার আলী মোল্যার বাড়ি উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের মাথাভাঙা গুচ্ছগ্রামে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিশুটি ঘরের পেছনে থাকা বাথরুমে যায়। এসময় অভিযুক্ত আলী মোল্যা শিশুটির মুখ বেঁধে বাড়ির অদূরে পানের বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে আলী মোল্যা পালিয়ে যায়।

এলাকায় ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন আলীকে আটক করে নড়াগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে শুক্রবার রাতেই এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। শনিবার সকালে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর