সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের

সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও উপনেতার গেজেট প্রকাশ করা হয়েছে। সংসদের স্পিকারের আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত গত ১২ মার্চের আদেশ শনিবার গেজেট আকারে প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা জোটের নেতা হিসেবে ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিয়ে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করে। এনসিপি এবং খেলাফত মজলিসের দুটি আসনসহ বিরোধী জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৭৭টি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad