ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) অর্থ ও হিসাব বিভাগের নতুন মহাব্যবস্থাপক হিসেবে বেনী আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার তিনি নতুন দায়িত্বে যোগ দিয়েছেন।
এর আগে বেনী আমিন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিনিয়র অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বেনী আমিন একজন অভিজ্ঞ ব্যাংকার ও অডিট বিশেষজ্ঞ। তিনি প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাপশি ট্রেজারি, ট্রেড ও ক্যাশ অপারেশন, ফাইন্যান্স এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ক্ষেত্রে ১৯ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন।
এছাড়া অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) ইউকের ফেলো সদস্য তিনি।
২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশে ভারপ্রাপ্ত কান্ট্রি হেড অব অডিট হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন অডিট সফটওয়্যার বাস্তবায়নে অবদানের জন্য তিনি ২০২১ সালে জিআইএ স্টার অ্যাওয়ার্ডও পেয়েছেন।
বেনী আমিন লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফিন্যান্স ও ব্যাংকিংয় বিভাগ থেকে বিবিএ এবং ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।


