জামালপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জামালপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামালপুর পৌরসভার হাটচন্দ্রার চর এলাকার একটি ফসলের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকালে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুই দিন ধরে ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তাদের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আজ চরের মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন বাসিন্দারা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জামালপুর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত করতে পিবিআইয়ের সহযোগিতা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর