সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিলেটে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বুধবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বিশ্বনাথের শাহবাজপুর এলাকার জয়নাল আবেদিন (২৫) ও কান্দিরগাও এলাকার নাজিম উদ্দিন (২৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে নানার বাড়ি যাওয়ার পথে জয়নাল ওই কিশোরীকে ডেকে একটি বসতঘরে নিয়ে যান। সেখানে জয়নাল ও নাজিম উদ্দিন তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে কিশোরী মোবাইল ফোনে মায়ের কাছে ঘটনাটি জানান। মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে পরদিন সিলেটের একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কিশোরী চারদিন চিকিৎসাধীন ছিলেন। পরে ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় একটি মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এই রায় দেয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad