জামায়াত-এনসিপি আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান

জামায়াত-এনসিপি আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খান
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে। ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি সরকার আওয়ামী লীগের চেয়ে বিরোধী দলের সঙ্গে খারাপ আচরণ করছে। আমি জামায়াত নেতার এ বক্তব্যের ধিক্কার জানাই।’

তিনি বলেন, ‘জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। জনগণ তাদের মেনে নেবে না।’

আরও পড়ুন

রাশেদ খান বলেন, ‘জামায়াত-এনসিপির এমপিরা সংসদে সরকারি দলের এমপিদের মতো সুবিধা চাইছে। তারা কি সুবিধা পাচ্ছে না? জামায়াত ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। তারা এখন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনগণ সেই স্বপ্ন পূরণ করতে দেবে না।’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় ১১ দলীয় জোটের এমপিদের বিরোধিতা ও হট্টগোলের সমালোচনা করে তিনি বলেন, ‘বিরোধী দলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গুম নিয়ে প্রশ্ন করছেন। তারা একদিকে গুম কমিশনে গুমের ঘটনার বিচার চাইছেন, অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এটাই জামায়াতের চরিত্র।’

এনসিপির সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘এনসিপি যেদিন জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে। সবাই এখন বলে, ‘যাহাই জামায়াত, তাহাই এনসিপি’। জামায়াত-এনসিপি মিলে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে বাংলাদেশপন্থী জনগণ তাদের বরদাস্ত করবে না, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর