জাকসু নির্বাচনে প্রয়াত প্রভাষকের নামে সিনেট ভবন

জাকসু নির্বাচনে প্রয়াত প্রভাষকের নামে সিনেট ভবন
জাকসুর পোলিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে অসুস্থ হয়ে মারা যাওয়া প্রভাষকের নামে সিনেট ভবনের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চারুকলা বিভাগের প্রয়াত ওই প্রভাষকের নাম জান্নাতুল ফেরদৌস মৌমিতা।

বুধবার উপ-রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব উজ জাহিদের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, প্রয়াত প্রভাষকের স্মরণে সিনেট ভবনের নাম করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

গত বছরের ১২ সেপ্টেম্বর সকালে জাকসু নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালন করতে গিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মৌমিতা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে তিনি হঠাৎ অচেতন হয়ে অফিসের সামনে লুটিয়ে পড়েন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রভাষক হিসেবে নিয়োগের আগে জান্নাতুল ফেরদৌস মৌমিতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ (পেইন্টিং ডিসিপ্লিন) থেকে স্নাতক করেন। তিনি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে মৌমিতা ২০১৬ সালে বিএফএ এবং ২০১৮ সালে এমএফএ ডিগ্রি অর্জন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর