চাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’র পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

চাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’র পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
চাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা। ছবি: বাসস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে অগ্রাধিকার পেয়েছে জুলাই আন্দোলনে আহত ও প্রথম সারিতে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সহসভাপতি (ভিপি) প্রার্থী মাহফুজুর রহমান প্যানেল ঘোষণা করেন।

চাকসুতে স্বতন্ত্র প্যানেলে শীর্ষ তিন পদ ভিপি পদে মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) পদে আর এম রশীদুল হক দিনার, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জান্নাতুল ফেরদৌস নির্বাচন করবেন।

অন্যান্য পদে যারা আছেন

খেলাধুলা সম্পাদক পদে মো. তায়েফুল আলম ফরাজী, সাহিত্য সম্পাদক পদে ওয়ালিদূর রহমান রাফিজ, দপ্তর সম্পাদক পদে মো. ইসমাইল, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে সারাহ চৌধুরী, সমাজসেবা সম্পাদক পদে হাসিবুর রহমান রনি, আইন সম্পাদক পদে তানিয়া আক্তার মাহি, মুক্তিযুদ্ধ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাহাথির, ক্যারিয়ার সম্পাদক পদে মাইনুল ইসলাম, যোগাযোগ সম্পাদক পদে মো. জুবায়ের, গবেষণা সম্পাদক পদে মো. তালিফ মিয়া, বিজ্ঞান সম্পাদক পদে জামাল নাসের, স্বাস্থ্য সম্পাদক পদে সাইফুল ইসলাম (আরহাম), পাঠাগার সম্পাদক পদে সুমাইয়া সুলতানা নির্বাচন করবেন।

এ ছাড়া, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইসমাইল হোসেন (ইমন), সহসাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে পার্থ দিবস চৌধুরী, সহদপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, সহছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে মারিয়া আলম, সহযোগাযোগ ও আবাসন সম্পাদক পদে হাসিবুল হোসাইন সিয়াম নির্বাচন করবেন।

আরও পড়ুন

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে পিয়াস হোসেন, সাজ্জাদুল ইসলাম, গোলাম রসুল, সফিউল আলম সফি ও সাহাব উদ্দিন রয়েছেন।

মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের এই প্যানেলটি গঠিত হয়েছে জুলাই আন্দোলনের সম্মুখ সারির সংগ্রামী শিক্ষার্থীদের নিয়ে। জুলাই আন্দোলনে আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করেছি, আর চাকসু নির্বাচনেও শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের প্যানেলের সদস্যরা দলীয় লেজুড়বৃত্তি থেকে দূরে থেকে কেবল শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার লক্ষ্যেই এই স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন।’

আগামী ১২ অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচকে সামনের রেখেই ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে এই প্যানেল ঘোষণা করেন তারা।

চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে দীর্ঘ অচলাবস্থা ভেঙে অবশেষে জমে উঠেছে ক্যাম্পাস। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্ররাজনীতির মাঠ এখন সরগরম।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর।

সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ৩৫ বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর। এদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর