বিমানবাহিনীর অধুনিকায়নের জন্য বাংলাদেশ চীনের দিকে মনোযোগী হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি জানানোর নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের এমআরসিএ, মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার এবং ইউএভি সিস্টেমসহ কার্যক্রম চলমান আছে।
এই অর্থবছরে বাজেট সাহায্য পাওয়া গেলে এগুলো কেনার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। আর তা না হলে পরের বাজেটে এগুলো বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘আশা করি আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ নেবে।’


