চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ আটক ১

চট্টগ্রামে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ আটক ১
ছবি: র‌্যাবের সৌজন্যে
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ মো. সোহেল চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার ভোরে অক্সিজেন পাঠানপাড়া এলাকার আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

র‍্যাব-৭ জানিয়েছে, অক্সিজেন পাঠানপাড়ার আহমদিয়া হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে কয়েকজন জাল নোট কারবারি বিভিন্ন দেশের জাল মুদ্রা মজুত করে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন–এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটে অভিযান চালানো হয়।

অভিযানে মো. সোহেল চৌধুরীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ ভারতীয় রুপি, ১০০ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ মার্কিন ডলার সমমূল্যের জাল নোট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাকে ও জব্দ করা জাল মুদ্রা বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর