কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩

কুড়িগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩
জমির দখলকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের সংঘর্ষ হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমির দখলকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন আলতাফ হোসেন (৫৫), তার চাচাতো ভাই মানিক মুন্সির ছেলে এরশাদুল হক (৪২) এবং মানিক মুন্সির বোন কুলসুম বেগম (৫০)।

স্থানীয়রা জানান, ১৬ শতক জমির দখলকে কেন্দ্র করে দুই ভাই নূর মোহাম্মদ ও মানিক মুন্সি তাদের চাচাতো ভাই আলতাফ হোসেন ও আজিজুর রহমানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। উভয় পক্ষই লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান মানিক মুন্সির ছেলে এরশাদুল হক ও বোন কুলছুম বেগম। গুরুতর আহত আলতাফকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

আরও পড়ুন

সংঘর্ষে গুরুতর হন মানিক মুন্সি (৬০), নুর মোহাম্মদ, নিহত এরশাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম মঞ্জু (৩৫), জোবায়দুর (৪৫), সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২)। তাদের কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রেজাউল করিম রেজা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় নিহত আলতাফের ছেলে মোফাজ্জল হোসেনকে (২৪) পুলিশ আটক করেছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর