কামরাঙ্গীরচরে বেরিবাঁধের পাশে মিলল দুটি খণ্ডিত হাত

কামরাঙ্গীরচরে বেরিবাঁধের পাশে মিলল দুটি খণ্ডিত হাত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর কামরাঙ্গীরচরের রহমতগঞ্জ বেরিবাঁধের পাশ থেকে মানুষের দুটি খণ্ডিত হাত উদ্ধার করেছে পুলিশ। হাত দুটি অর্ধগলিত অবস্থায় ছিল।

রোববার ময়নাতদন্তের জন্য সেগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে রহমতগঞ্জ লোহার ব্রিজসংলগ্ন বেরিবাঁধের পাশ থেকে হাত দুটি উদ্ধার করা হয়।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ কিশোর পাল সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, বেরিবাঁধের পাশে মানুষের খণ্ডিত হাত পড়ে থাকতে দেখে পথচারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনুই থেকে বিচ্ছিন্ন একটি হাত এবং বাহু থেকে বিচ্ছিন্ন আরেকটি হাত পড়ে থাকতে দেখে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাহু থেকে বিচ্ছিন্ন হাতটি ‘ডিএমসিএইচ ২০২৪-২৫ অর্থবছর’ লেখা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা, কোনো হাসপাতালে অস্ত্রোপচারের পর রোগীর স্বজনরা হাত দুটি সেখানে ফেলে যেতে পারেন। তবে এর সঙ্গে অন্য কোনো ঘটনা জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার করা হাত দুটি একই ব্যক্তির কি না এবং এগুলো নারী নাকি পুরুষের—এসব বিষয় ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর