কানাডার ক্যালগেরি মাতাবে জনপ্রিয় ব্যান্ড সোলস

কানাডার ক্যালগেরি মাতাবে জনপ্রিয় ব্যান্ড সোলস
সঙ্গীত সন্ধ্যা বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সংবাদ সম্মেলন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কানাডার ক্যালগেরিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট এক সংগীত সন্ধ্যা। আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যালগেরির পোলিশ কানাডিয়ান কালচারাল সেন্টারে ‘প্রো-ইন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স’-এর আয়োজনে উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এতে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলস তাদের ৫০ বছর পূর্তির শো’তে অংশ নেবে।

অনুষ্ঠান উপলক্ষে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘প্রো-ইন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স’। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার ও অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ খান, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ও রিয়েল এস্টেট এজেন্ট ব্যবসায়ী ইকবাল রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রবিন রউফ, কমিউনিটি ব্যক্তিত্ব মো. রশিদ রিপন, সংগীত শিল্পী সেলিম রেজা, মোস্তফা হোসাইনি রাসেল, স্পাইস এভিনিউয়ের সুমনসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের সময় ‘প্রো-ইন্টারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স’-এর কর্ণধার মোহাম্মদ খান বলেন, বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলস প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতে নব্বই দশকের জনপ্রিয় গানসহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান পরিবেশন করবে।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ থাকবে সোলসের অসাধারণ সংগীত যাত্রা উপলক্ষে হারানো দিনের জনপ্রিয় গানগুলো। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের আবেগ ও অনুভূতির সঙ্গে দেশের সংগীত ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

আরও পড়ুন

মোহাম্মদ খান আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা বাড়ানোর পাশাপাশি বিশ্বের দরবারে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির পরিচয় তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

‘আমাদের এই সংগীত সন্ধ্যা প্রমাণ করবে, প্রবাসে থেকেও সংস্কৃতিকে ঘিরে একত্রিত হওয়া যায়। এটি কেবল এক সন্ধ্যার গল্প নয়, বরং প্রমাণ করবে—সংগীতের ভাষা সর্বজনীন, আর অনুভবের কেন্দ্র এখনও বাংলা ও বাংলাদেশ’, যোগ করেন তিনি।

সোলসের পাশাপাশি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ক্যালগেরির স্থানীয় ‘এস আর বি’ ব্যান্ড দল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর