আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও মাছসহ ৩৪ জেলে আটক

আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও মাছসহ ৩৪ জেলে আটক
কোস্টগার্ডের হাতে অবৈধ মালামালসহ আটক জেলেরা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছে থাকা দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ১২টি ট্রলিং জাল এবং এক হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শনিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুর ২টা ও সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ কক্সবাজার সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় পৃথক দুটি অভিযান চালায়। এ সময় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৪ জেলেকে আটক করা হয়। জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩১ লাখ টাকার ১২টি ট্রলিং জাল ও এক হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

এই কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য পরিদর্শকের উপস্থিতিতে জব্দ করা আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম জব্দ করার পর মুচলেকা নিয়ে মালিকপক্ষের কাছে বোট দুটি হস্তান্তর করা হয়। অবৈধ ট্রলিং জাল বিনষ্ট করা হয়। জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad