মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়বে বিএনপি: সালাহউদ্দিন

মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়বে বিএনপি: সালাহউদ্দিন
চকরিয়ায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন সালাউদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ক্ষমতায় গেলে বিএনপি মেধা ও প্রযুক্তিনির্ভর একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘সকল শ্রেণি-পেশার মানুষ এবং তরুণদের ভাবনাকে ধারণ করে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে একটি মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে।’

শনিবার সকালে চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি স্বাধীনতার পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল। এই দল বারবার গণতন্ত্র রক্ষা করেছে এবং প্রতিষ্ঠা করেছে। বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপির ঐতিহাসিক ভূমিকা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই দেশের উন্নয়ন, নারী অগ্রগতিসহ সব ক্ষেত্রে বিএনপি অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। আমাদের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের উত্তরাধিকার আমরা। গণতন্ত্র উদ্ধারের জন্য যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন, আমরা তারই পথের অনুসারী।’

আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সরকার গঠনে সকলের সহযোগিতা কামনার পাশাপাশি ক্ষমতায় গেলে সবার সঙ্গে আলোচনা করে চকরিয়া অঞ্চলে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপির এই নেতা।

পথসভায় আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad