অর্থবহ নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

অর্থবহ নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও অর্থবহ করার জন্য নির্বাচন কমিশনকে(ইসি) সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধান নির্বাচন কমিশনারের(সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও তফসিল সম্পর্কে জানাতে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে। পরে এই বৈঠকের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, বৈঠকের সময় রাষ্ট্রপতি একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন, দুই ভোটের ব্যালট পেপার ও ভেভাট গণনার পদ্ধতিসহ নির্বাচনের খুঁটিনাটি বিষয় জানতে চান। বিশেষ করে পোস্টাল ব্যালটে ভোটদানের প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রপতি আগ্রহ দেখান। ইসি বিস্তারিতভাবে সব বিষয় জানানোর পর, রাষ্ট্রপতি কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি এসময় অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার  আবদুর রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad