অনন্ত জলিল-বর্ষার প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার জামিন

অনন্ত জলিল-বর্ষার প্রতিষ্ঠানের দুই কর্মকর্তার জামিন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা মামলায় চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপ্যারেলস লিমিটেডের মার্চেন্ডাইসার মুনির ও কামরুলের জামিন দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিনের আদালত এ জামিন মঞ্জুর করে।

আসামিপক্ষের আইনজীবী মেহেদী হাসান বলেন, ‘এ মামলায় ১৬ সেপ্টেম্বর মুনির নামে একজন আসামি আত্মসমর্পণ করে জামিন পান। সোমবার আকরাম আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে।’

এ ঘটনায় ২০ আগস্ট এ জে আই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত জলিল ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রাব্বি টেক্সটাইল নামে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক ইলিয়াস মিয়া সাভার মডেল থানায় এই মামলা দায়ের করেন। অপর আসামিরা হলেন—অনন্ত জলিলের এবি অ্যাপ্যারেলস লি. এর মার্চেন্ডাইসার আকরাম, মুনির এবং কামরুল।

আরও পড়ুন

মামলায় ইলিয়াস মিয়া অভিযোগ করেন, আকরাম, মুনির এবং কামরুল বিভিন্ন সময়ে বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে কাপড় নিয়েছেন। ২০১৯ সালের ৪ আগস্ট ২০ হাজার গজ কাপড় বুকিংয়ের মাধ্যমে ডেলিভারি নেয়। তবে দীর্ঘসময় পার হওয়ার পরেও একাধিকবার তারিখ পরিবর্তন করা হয়, পি.আই. নিয়েও এলসি (লেটার অব ক্রেডিট) না খুলে টালবাহানা করা হয়।

এ ছাড়া, রাব্বি টেক্সটাইলের মার্কেটিং অফিসার নাজিম মৃধা ও সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ইমদাদ রাসেলের কাছ থেকে ডেলিভারির মূল চালানের কপি এম এ জলিলের নির্দেশে অডিটর আব্দুর রহিম জোর করে রেখে দেয়। পরে চালানের মূল কপিগুলো চাইতে গেলে আব্দুর রহিম নানা রকম টালবাহানা করে তা দিতে অস্বীকার করেন।

রাব্বি টেক্সটাইলের মার্কেটিং দলের সদস্যরা একাধিকবার বিভিন্ন সময়ে অফিসে গেলে, নানা অজুহাতে তাদের ঢুকতে বাধা দেয়া হয় এবং মেরে ফেলার হুমকি দেয়া হয়। মামলায় অভিযোগ করা হয়, ডেলিভারিকৃত ২০ হাজার গজ কাপড়ের মূল্য ৮ হাজার ডলার বা প্রায় ১০ লাখ টাকা আসামিদের কাছ থেকে পাওনা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর