শর্তসাপেক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র রাজনীতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে গত ৬ নভেম্বর ২০২৪ ছাত্র রাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা হলো। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শিক্ষার্থীরা পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে কল্যাণমূলক সব রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে পরিচালনা করতে পারবে।
তবে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, সব একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলসমূহে মিটিং ও মিছিল আগের মতো নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল গঠন ও প্যানেল পরিচিতিমূলক অনুষ্ঠানসমূহ হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে করা যাবে।


