৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯ জন

৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯ জন
Advertisement
Advertisement

৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার ফলাফল রোববার রাতে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৯ জন প্রার্থী।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশনের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, ফল প্রকাশের এক সপ্তাহ পর আগামী ২৬ অক্টোবর মৌখিক পরীক্ষা শুরু হবে।

এ বিশেষ বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। পিএসসি সূত্রে জানা গেছে, এই বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। ফলে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৪৫৬ জন করে প্রার্থী প্রতিযোগিতা করছেন।

শিক্ষা ক্যাডারকেন্দ্রিক এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চলতি বছরের ২১ জুলাই। এর এমসিকিউ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরের একাধিক কেন্দ্রে।

পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী, যা মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ উপস্থিতি হার নির্দেশ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad