৪৫ কেজি হরিণের মাংসসহ ২ মাংস ব্যবসায়ী আটক

৪৫ কেজি হরিণের মাংসসহ ২ মাংস ব্যবসায়ী আটক
হরিণের মাংসসহ আটক দুই মাংস ব্যবসায়ী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনার দাকোপ উপজেলার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, গত শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। উদ্ধারকৃত মাংসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৯ হাজার টাকা। জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad