১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্কতা

১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্কতা
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঘূর্ণিঝড় মোনথা দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। তবে, এর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার রাতের মধ্যেই দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এর আগে, সর্বশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী পাঁচদিনও বৃষ্টিপাতের এমন দাপট অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের সর্বনিম্ন ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, শনিবার বিকাল ৩টা থেকে রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটের উপর দিয়ে দক্ষিণপূর্ব অথবা পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad