১০ জনের পিডব্লিউডির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি ব্রাদার্স ইউনিয়নের

১০ জনের পিডব্লিউডির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি ব্রাদার্স ইউনিয়নের
শুক্রবার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। ছবি: বাসস
Advertisement
Advertisement

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) ১০ জনের পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। শুক্রবার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচের ২৬ মিনিটে ব্রাজিলিয়ান ফুটবলার জোনাথন সান্তানার দারুণ গোলে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। তবে বিরতির পর ৬০ মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড এমবিদা ইয়োহান গোল করে পিডব্লিউডিকে সমতায় ফেরান।

ম্যাচ চলাকালীন অনাকাঙ্ক্ষিত অসদাচরণের জন্য পিডব্লিউডির খেলোয়াড় আনোয়ারকে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। বাকি সময় একজন কম নিয়ে খেলেও সমতা ধরে রাখতে সক্ষম হয় ক্লাবটি।

চলতি লিগে এটি পিডব্লিউডির টানা দ্বিতীয় ড্র। আগের ম্যাচে আবাহনী লিমিটেড ঢাকার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। অন্যদিকে প্রথম ম্যাচে সিটি ক্লাবের কাছে ৩-০ গোলে হারের পর এই ড্র দিয়ে প্রথম পয়েন্টের মুখ দেখল ব্রাদার্স ইউনিয়ন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad