হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

হামিদের বিদেশ গমন তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফাইল ছবি, উইকি
Advertisement
Advertisement

জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামি হলেও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে বিদেশ গমন করেন। এই ঘটনা তদন্তের জন্য উচ্চ পর্যায়ের এক কমিটি গঠন করেছে সরকার।

৩ সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে। কমিটির অন্য সদস্যরা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

কমিটি যেসব বিষয় পর্যালোচনা করবে তারমধ্যে রয়েছে আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না।

এ ক্ষেত্রে কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে সুপারিশ পেশ করতে বলা হয়েছে কমিটিকে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, কমিটি তাদের কাজের জন্য প্রয়োজনীয় সকল দলিলপত্র, যন্ত্রপাতি, স্বাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সকল সংস্থা কমিটির দেওয়া নির্দেশাবলী পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বাধ্য থাকবে। কমিটি ইচ্ছা করলে সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad