‘হাঁস’ প্রতীক পেলেন রুমিন ফারহানা

‘হাঁস’ প্রতীক পেলেন রুমিন ফারহানা
রুমিন ফারহানা। ফাইল ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন। কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় তিনি হাঁস প্রতীক পান।

প্রতীক পেয়ে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘আমি আমার ভোটার, কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, আমার মার্কা না।’

নিজের পালন করা হাঁস চুরির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার হাঁসগুলো যখন চুরি হয়, আমি চোরকে ছেড়ে দিইনি। আমি মামলা করেছি, জেলেও দিয়েছি। আমার এ হাঁস (প্রতীক) যদি কেউ চুরি করার চিন্তাও করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। আমি নির্বাচিত হলে ভোটাররা যা বলবেন, যেভাবে চাইবেন, সেভাবেই আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উন্নয়ন করব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী মাঠ এখন পুরোপুরি প্রস্তুত। প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে বৃহস্পতিবার থেকে প্রচারে নামবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad