জয়পুরহাটে প্রতীক পেলেন ৮ প্রার্থী 

জয়পুরহাটে প্রতীক পেলেন ৮ প্রার্থী 
প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জয়পুরহাটের দুই আসনে প্রতিদ্বন্দ্বী আট প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সেইসঙ্গে প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে বরাদ্দকৃত প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

এর আগে তিনি নির্বাচনের আচরণবিধি তুলে ধরে তা যথাযথ ভাবে মেনে চলার জন্য প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব-উন-নবী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে বিএনপি, জামায়াত, বাসদ, বাসদ (মার্কসবাদী) ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট পাঁচজন এবং জয়পুরহাট-২ আসনে বিএনপি, জামায়াত ও আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থীসহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad